রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে গণধোলাই

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩৯
রাজধানীর সেগুনবাগিচায় ছিনতাইয়ের অভিযোগে তিন জনকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।
 
বৃহস্পতিবার রাত ৮টার দিকে সেগুনবাগিচায় বারডেম-২ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ে রাজু, ফাহাদ ও শাওন আহত হয়। এদের মধ্যে শাওনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
 
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, বারডেম-২ হাসপাতালের সামনে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় স্থানীয়রা ওই তিনজনকে গণধোলাই দেয়।