মতলবে কাচিয়ারা উচ্চ বিদ্যালয়ে ভবন উদ্বোধন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৩
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৮০ লাখ টাকা ব্যয়ে কাচিয়ারা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দুটি ভবন উদ্বোধন করা হয়েছে।  
 
বৃহস্পতিবার বিকেলে উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এ ভবন দুটির উদ্বোধন করেন।
 
মন্ত্রী বলেন, ‘২০১৭ সালের মধ্যেই উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। ছাত্রছাত্রীদের ভোগান্তি লাঘবে কাচিয়ারা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নতি করা হবে।’ এ সময় তিনি পিতামর্দী বাজারে ব্যাংকের শাখা স্থাপনের আশ্বাস দেন । 
 
এতে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তছলিম মিয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন।
 
এতে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার ( ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, আব্দুর রাজ্জাক মাস্টার ও মো. শাহাজান প্রধান প্রমুখ বক্তব্য  রাখেন।