ময়নসিংহরে ফুলপুরে ইউপি নির্বাচনে তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা করে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ এনে বিক্ষুব্ধ তৃণমূলের বিএনপি'র শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে। এ নিয়ে ফুলপুরের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।
ইউপি নির্বাচনে বিএনপি'র সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যেরে অভিযোগ এনে উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগে যোগদানের এ ঘটনা ঘটে। রামভদ্রপুর ইউনয়িন বিএনপি’র সভাপতি এনামুল কবরি বাবুল মাস্টার, সম্পাদক শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিএনপি নেতা-কর্মীরাা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হাতে নৌকা ও ফুলের তোরা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করনে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের বৈঠা দিয়ে বরণ করে নেয়।
উপজলো আওয়ামী লীগরে যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা কমাণ্ডার আলহাজ্ব এম এ হাকমি সরকাররে সভাপতিত্বে ফুলপুর ভাষা সৈনকি শামছুল হক চত্বরে অনুষ্ঠিত যোগদান মঞ্চে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগরে যুগ্ম আহ্বায়ক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, শশধর সেন, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, রামভদ্রপুর ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা দুদু মিয়া, ছাত্রলীগ সভাপতি দেবাশীষ তালুকদার শুভ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বিএনপি থেকে পদত্যাগকারী সদ্য আওয়ামী লীগে যোগদানকারী এনামুল কবরি বাবুল মাস্টার, শফিকুল ইসলাম শফিক প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পদত্যাগকারি বিএনপি'র রামভদ্রপুর ইউনিয়নের সভাপতি এনামুল কবির বাবুল অভিযোগ ইউনিয়ন বিএনপি'র ত্যাগি নেতা খালেদ মোশাররফ সোহাগকে মনোনয়ন দেয়ার কথা বলে তাদের কাছ থেকে দস্তখত নেয়া হয়। পরে প্রায় অর্ধ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করে বিএনপি'র সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার ২নং রামভদ্রপুর ইউনিয়নের র্বতমান চেয়ারম্যান রোকনুজ্জামান রোকনকে মনোনয়ন নেয়। স্থানীয় দলীয় নেতা-কর্মীরা এর প্রতিবাদে গণ পদত্যাগরে সিদ্ধান্ত নিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করনে।
মনোনয়ন বাণিজ্যের ভাগ বিএনপি'র এক শীর্ষ নেতা ও ফুলপুর এবং তারাকান্দা উপজেলা চেয়ারম্যানের পকেটে গেছে বলেও জনশ্রুতি রয়েছে।
