রাজধানীতে ২৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৯
রাজধানীর রমনা থানার বড় মগবাজার পেয়ারাবাগের হিরাজিল প্রোপার্টিজের গেটের সামনে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি'র গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগের পুলিশ।গ্রেফতারকৃতের নাম নয়ন বাবু। এ সময় তার হেফাজত হতে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।
 
পুলিশ জানায়, সে দীর্ঘদিন যাবত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য খুুচরা ও পাইকারী মুল্যে বিক্রয় করে আসছে। এ ব্যাপারে রমনা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম এর তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মঈনুল ইসলাম পিপিএম  এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয় বলে পুলিশ জানায়।