ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ৫

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:০৫
ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 
 
স্থানীয় সময় শুক্রবার সকালে মেসন কাউন্টির একটি প্রত্যন্ত এলাকায় এ ঘটনা ঘটে।
 
বন্দুকধারী ওই ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করে চারজনকে গুলি করে। এর মধ্যে দু’টি শিশুও রয়েছে। এরপর নিজেকে গুলি করে আত্মহত্যা করে।