বটিয়াঘাটায় চেয়ারম্যান ও দাকোপে ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:১০

উপজেলা পরিষদ নির্বাচনে বটিয়াঘাটায় চেয়ারম্যান পদে আশরাফুল আলম খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। দাকোপে ভাইস চেয়ারম্যান পদে গৌরপদ বাছাড়ও বিনাপ্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসার তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তিনি তৃতীয়বার নির্বাচিত হলেন।