ডেমরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৫
ডেমরার সুলতানা কামাল সেতুর মাঝখানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ৯ টার দিকে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কোনো বড় গাড়ির চাপায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। যার কারণে মৃতের মাথাসহ সারাশরীর থেঁতলে গেছে। 
 
এদিকে তার মাথাও রাস্তায় খুঁজে পাওয়া যায়নি। শুধু মাথার মগজ ও শরীরের হারগোড় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।
 
পুলিশ জানায়, শনিবার সকালে ওই মৃত ব্যক্তির লাশ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।