কামরাঙ্গীর চরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০০
রাজধানীর কামাঙ্গীর চরে বুড়িগঙ্গা নদীতে ডুবে মানিক (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
শিশু মানিক ওই এলাকার মো. রাসেলের ছেলে।
 
তার মা রুনা আক্তার জানান, সকাল ১০টা থেকে মানিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বুড়িগঙ্গা নদীতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়।