সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় টাকার হিসাব-নিকাশ নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে আমির উদ্দিন নামের একজন নিহত হয়েছেন।
তিনি কানাইঘাট উপজেলা ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপির বাখাইরপার গ্রামের মৃত মকরব আলীর ছেলে। বুধবার রাত আটটার দিকে এলাকায় আধিপত্য ও এজমালী সম্পত্তির দখল এবং জল-মহালের টাকার হিসাব-নিকাশ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গোয়ালজুর গ্রামের আব্দুল লতিফ ও ফখরচটি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় আব্দুল জলিলদের হামলায় আব্দুল লতিফ পক্ষের আমির উদ্দিন (৫০) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। সংঘর্ষে আরো কয়েকজন আহত হয়েছেন।
নিহত আমির উদ্দিনের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ জানায়।
