রাবিতে চোর সন্দেহে যুবক আটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চোর সন্দেহে শরিফুল ইসলাম (৩০) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।
 
শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবন থেকে তাকে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। শরিফুল নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার লোকমান হোসেনের ছেলে।
 
জানা গেছে, চতুর্থ বিজ্ঞান ভবনে অবস্থিত ফলিতবিজ্ঞান বিভাগের সামনে শরিফুল সাইকেলের তালা কাটার সময় শিক্ষার্থীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে শিক্ষার্থীরা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
 
মতিহার থানার ডিউটি অফিসার এএসআই স্বাধীন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।