রাজধানীতে ১৭টি পেট্রোল বোমা ও ৬টি ককটেল উদ্ধার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৪
রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৭টি পেট্রোল বোমা ও ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এসময় ৩টি বই ও ১২টি লিফলেট উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগস্থ ৮৫/৪ নম্বর হোল্ডিংয়ের চতুর্থ তলার বাসার ছাদের ওপর অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মাহবুব আলমের নির্দেশে এসআই মো: জাহাঙ্গীর আলম খাঁনের নেতৃত্বে পরিচালিত হয়।
 
উল্লেখ্য, মিরপুর মডেল থানার একটি বিষ্ফোরক মামলায় আসামী শফিউদ্দিন ও আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যানুযায়ী মিরপুর মডেল থানা পুলিশ এ অভিযান চালায়।