রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে লাগা আগুন ১ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। শনিবার রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পঞ্চম তলায় মানবসম্পদ বিভাগের একটি কক্ষে আগুন লেগেছিল। আগুনে সেখানে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজ পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।
