দুপুরে ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১৭
আজ নির্বাচন কমিশন কার্যালয়ে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। রবিবার দুপুর ১২টার দিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ইসিতে যাচ্ছে তারা।
 
দলটির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী আহমেদ এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
 
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।