সায়দাবাদে বাস চাপায় যুবকের মৃত্যু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৯
রাজধানীর সায়দাবাদে সড়ক দুর্ঘটনায় সুমন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মানিকনগরের আব্দুল আজিজের ছেলে বলে জানা গেছে। 
 
নিহত সুমনের স্বজনরা জানায়, দুপুরে সুমন সায়দাবাদ বাসস্ট্যাড এলাকায় আমিরের গ্যারেজে একটি বাসের ইঞ্জিন মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে অপর একটি বাস তাকে চাপা দেয়। পরে তার মামাতো ভাই তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের নিলে দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্ত জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা রয়েছে।