‘মেঘের দেশে পাহাড়ের দেশে’ বইটি লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ। ৬টি শিরোনাম দিয়ে লেখা এ বইয়ে লেখক চাকরি জীবনে বিভিন্ন সময়ে বিদেশ সফরের অভিজ্ঞতাগুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। সফরকালে তিনি যা দেখেছেন, যা উপলব্ধি করেছেন তা যেমন লেখায় এসেছে, আবার সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভ্রমণে সহায়তাকারীদের সাথে আলাপ আলোচনা করেও যে তথ্য জানার সুযোগ হয়েছে সেগুলোও বিশদভাবে উল্লেখ করেছেন।
সহজ, সুন্দর ও প্রাঞ্জল ভাষায় লিখিত এই বইটি পাঠকদের নিয়ে যাবে দুর অজানা কোনো এক দেশে, কোনো এক স্থানে। বইটি বের করেছে সুরমা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। দাম রাখা হয়েছে ৩শ টাকা।
