বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীকে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
১৯৮২ ব্যাচের (নিয়মিত) তথ্য ক্যাডারের কর্মকর্তা শামীম চৌধুরী এর আগে বাংলাদেশ বেতার, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক ছাড়াও প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
নতুন দায়িত্ব পাওয়ার এর বছর পর গত ১৮ জুন শামীম চৌধুরী সরিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমকে প্রধানমন্ত্রীর প্রেসসচিব নিয়োগ দেওয়া হয়।প্রধানমন্ত্রীর প্রেসসচিব পদ থেকে সরিয়ে শামীকে চৌধুরীকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল।
