ফ্রান্সের উত্তরাঞ্চলীয় রিমস শহরের সৌন্দর্য বর্ধনের জন্য নগরকর্তারা প্রখ্যাত শিল্পী ক্রিস্টিয়ান গোয়েমিকে দিয়ে দেয়ালে একটি মুরাল শিল্পকর্ম তৈরি করেছিলেন। সেই শিল্পকর্ম নগরের পরিচ্ছন্ন কর্মীরা অবৈধ গ্রাফিতি ভেবে তা ঘষে তুলে ফেলেছে।
জানা গেছে ক্রিস্টিয়ান গোয়েমির আঁকা এই গ্রাফিতি যে একটি শিল্পকর্ম সেটি সম্পর্কে অবহিত ছিলেন না শহরের পরিচ্ছন্নতা কর্মীরা। নগর কর্তৃপক্ষ তাদের জানায়নি। ফলে অবৈধ গ্রাফিতি ভেবে তা ঘষে তুলে ফেলেছেন তারা। রিমস নগরভবনের পক্ষ থেকে এই ঘটনায় দু:খ প্রকাশ করা হয়েছে। শিল্পী অবশ্য এ নিয়ে মজা করেছেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, যারা পয়সা দিয়ে এই কাজ করালো, তারাই আবার তা মুছে ফেললো।
নতুন করে আঁকতে ক্রিস্টিয়ান গোয়েমি সামনের মাসে আবার রিমসে যাবেন। নগর কর্তৃপক্ষ এবার প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আগেভাগেই পরিচ্ছন্নতা কর্মীদের সাবধান করবেন। বিবিসি।
