নিবন্ধনহীন ব্যাটারিচালিত যানবাহনে রাজস্ব ক্ষতি ২০ কোটি টাকা

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:২৭

দেশে ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক বাইক, ইজিবাইকসহ দুই ও তিন চাকার প্রায় ১০ লাখ যানবাহন আছে যেগুলো ব্যাটারিতে চলে। এ যানবাহনগুলো নিবন্ধন ও নীতিমালার আওতায় না আসায় সরকার বছরে অন্তত ২০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এর মধ্যে ইজিবাইক নামে পরিচিতি পাওয়া যানগুলোকে মহাসড়কে দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। বুধবার রাজধানীর একটি হোটেলে জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশন (জেট্রো) ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) যৌথভাবে আয়োজিত এক সেমিনারে এ তথ্য প্রকাশ করা হয়। ‘ডায়ালগ অন প্রসপেক্টাস অ্যান্ড পলিসি অব ইলেকট্রিক ভেহিকলস ইন বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। বিল্ড-এর সাবেক চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, অ্যাডিশনাল রিসার্চ ফেলো তাহমীদ জামী এবং জেট্রোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ দাইসুক আরাই অনুষ্ঠানে বক্তব্য দেন।