বরিশালে ২০ মণ জাটকা জব্দ

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:৩০

বরিশালের তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম। গত বুধবার রাতে সদর উপজেলার কালিগঞ্জ গ্রাম লাগোয়া নদীতে এই অভিযান করে কোস্টগার্ড। এসময় জাটকা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান পরিচালনাকারী কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার ডিএস শহিদুল হক জানিয়েছেন, একটি ট্রলারযোগে জাটকা পাচারের উদ্দেশে বরিশালে নিয়ে আসা হচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ড অভিযান চালিয়ে ট্রলারটিকে আটক করে। কিন্তু পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ট্রলারটি থেকে ২০ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। জাটকাগুলো বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের নির্দেশে এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।