বিএসএমআরএমইউ-এর পোর্ট এন্ড শিপিং স্টাডিজ শর্ট কোর্স সমাপ্ত

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:৩১

মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষার জন্য দেশের একমাত্র ও প্রথম মেরিটাইম বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ইনস্টিটিউট অব বে অব বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ -এর আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সাত দিনব্যাপী ‘পোর্ট এন্ড শিপিং স্টাডিজ’- শীর্ষক শর্ট কোর্স সফলভাবে সমাপ্ত হয়েছে।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। এ সময়  বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিনসহ বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য, সংশ্লিষ্ট রিসোর্স পারসনগণ,  আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং কোর্সে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের সম্ভাবনাময় শিপিং খাতের সার্বিক উন্নয়নে ও পোর্ট সংক্রান্ত অত্যাধুনিক ব্যবস্থাপনায় উক্ত কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে বলে প্রধান অতিথি তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১-এর আলোকে ব্লু-ইকোনমি পলিসির লক্ষ্য অর্জন ও মেরিটাইম গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য উপযোগিতার উপর আলোকপাত করেন।

উল্লেখ্য, সর্বমোট ৫২ জন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উক্ত শর্ট কোর্স সাফল্যের সাথে সমাপ্ত করেন। -প্রেস বিজ্ঞপ্তি