বাংলাদেশ ক্রিকেট দলকে জাতীয় পার্টি- জেপি'র অভিনন্দন

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫২
বাংলাদেশ শ্রীলংকাকে ২৩ রানে হারানোর জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়ার, অধিনায়ক, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি-জেপি।
 
এক বিবৃতিতে জাতীয় পার্টি-জেপি'র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম এই অভিনন্দন জানান। বিবৃতিতে তারা বলেন, 'এই জয়ের ধারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অব্যাহত রাখবে এবং দেশের ভাবমূর্তি উজ্জল করবে বলে আমরা আশাবাদী।'