পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেলের ধাক্কায় জামিলা বেগম (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার দুপুরে কাউখালী-ভিটাবাড়িয়া-ভান্ডারিয়া সড়কের শিয়ালকাঠীর বান্দাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জামিলা বেগম কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের মৃত রস্তুম আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়ালকাঠীর বান্দাঘাটা এলাকায় পেছন থেকে কাউখালীগামী একটি মোটরসাইকেল জামিলা বেগমকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় জামিলা বেগমকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
