বরিশালে পাঁচ হাজার কেজি পলিথিন জব্দ

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:৩২

ঝালকাঠির রাজাপুর উপজেলার কেউতা গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে নিষিদ্ধ পাঁচ হাজার ২০০ কেজি পলিথিন উদ্ধার করেছে র্যাব-৮’র একটি টিম। এসময় পলিথিন মালিক মো. ওসমান গনিকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা শর্তে মুক্তি দেওয়া হয়। র্যাব-৮’র সদর দপ্তর থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত পলিথিন মালিক মো. ওসমান গনি ওই গ্রামের মৃত আশরাফুল আলীর ছেলে।