নিরবচ্ছিন্ন গ্যাস চান উদ্যোক্তারা

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:৩৯

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে সবগুলো বিতরণ কোম্পানি। কিন্তু এখনও বিভিন্ন শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা সম্ভব হয়নি। শিল্পমালিকরা দীর্ঘদিন ধরে উত্পাদন অব্যাহত রাখতে গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোম্পানিগুলোর তরফ থেকে কোনো প্রকার বক্তব্য আসেনি।

শিল্প উদ্যোক্তারা জানান, তাদের কারখানায় বিভিন্ন শিফটে শ্রমিকরা কাজ করে থাকেন। গ্যাসের চাপের স্বল্পতা কিংবা গ্যাস সরবরাহ বন্ধ হলে তাদের একটি শিফট পুরোপুরি বন্ধ থাকে। এতে উত্পাদন বিঘ্নিত হওয়ার পাশাপাশি শ্রমিকদের কর্মঘণ্টা অপচয় হয়। এছাড়া উত্পাদন বন্ধ হওয়ার পর অনেক সময় কারখানার মূল্যবান যন্ত্রপাতিও নষ্ট হয়ে থাকে। এতে ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়তে হয়।

উদ্যোক্তারা আরও জানান, বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে আমরা গ্যাসের মূল্য পরিশোধ করতে চাই। কিন্তু কোম্পানিগুলোকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের নিশ্চয়তা দিতে হবে। অথবা কারখানার যে উত্পাদন ক্ষতি হয় সেটি পুষিয়ে দিতে হবে।