পঞ্চগড়ে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহামুদুল আলম উপস্থিত ছিলেন। সভায় নবাগত জেলা প্রশাসক সরকারি কর্মকাণ্ডে জনস্বার্থে কাজ করার জন্য সাংবাদিকদের কাছে সহযোগিতা চান।
মতবিনিময় সভায় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাধারণ সম্পাদক সফিকুল আলম সফিক, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, আমির খসরু লাবলু, এস এ মাহমুদ সেলিম, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, হোসেন রায়হান, আনিস প্রধান, আশরাফুজ্জামান খোকনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
