চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পেতে রাজধানীর অভিজাত রেস্টুরেন্ট ‘নওয়াব চাটগাঁ’ তে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন রবি গ্রাহকরা। রবির ধন্যবাদ কর্মসূচির আওতায় গ্রাহকদের এই বিশেষ সুবিধা প্রদান করতে সম্প্রতি রেস্টুরেন্টটির সঙ্গে একটি চুক্তি সই করেছে অপারেটরটি।
এ চুক্তির ফলে রবি গ্রাহকরা রেস্টুরেন্টটিতে ১০ শতাংশ ছাড় (৫০০ টাকার বেশি বিলের ক্ষেত্রে) উপভোগ করতে পারবেন। রাজধানীর গুলশানে অবস্থিত নওয়াব চাটগাঁ রেস্টুরেন্ট থেকে এ সুবিধা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। ধন্যবাদ কর্মসূচির আওতায় গ্রাহক ‘সিএটি’ লিখে ১২১৩ নাম্বারে এসএমএস পাঠিয়ে তার নিজের অবস্থান জানতে পারবেন।
রবি’র লয়্যালটি অ্যান্ড উইন-ব্যাক এর জেনারেল ম্যানেজার তওফিক ইমাম এবং নওয়াব চাটগাঁ’র ম্যানেজিং পার্টনার মোহাম্মদ শহীদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
এ সময় নওয়াব চাটগাঁ’র পার্টনার মো. ওয়াসিউদ্দিন, মিসেস এলিটা করিম ও ম্যানেজার অপারেশনস মিসেস ইফাত এবং রবি’র লয়্যালটি অ্যান্ড উইন-ব্যাক এর ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় উপস্থিত ছিলেন।
রবি সম্পর্কে:
রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ। রাজস্বের বিবেচনায় রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর যার গ্রাহক সংখ্যা ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২ কোটি ৮৪ লাখ। ১৩ হাজার ২৬০টি ২.৫ টি বিটিএস ও ২ হাজার ৯৫০টি ৩.৫জি বিটিএস নিয়ে দেশের প্রায় ৯৯% জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। রবি বাজারের সবচেয়ে বিস্তৃত আন্তর্জাতিক রোমিং সেবা প্রদান করছে যা ২০০টি দেশে ৬০০টি’র বেশি অপারেটরকে সংযুক্ত করেছে। রবি দেশের প্রথম অপারেটর হিসেবে জিপিআরএস ও ৩.৫জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামীণ ও উপশহর অঞ্চলগুলোর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে।
