কুষ্টিয়ায় প্রতিমা ভাঙচুর

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:৪৪

কুষ্টিয়ায় শহরের থানাপাড়া সার্বজনীন পূজা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাতের কোনো এক সময় মন্দিরে কালি মূর্তি ও লক্ষ্মী দেবীর মূর্তি ভাঙচুর করে দুর্বৃত্তরা। প্রতিমা ভাংচুরের পাশাপাশি মন্দিরের প্রতিমার গায়ে থাকা স্বর্ণালঙ্কার চুরির ঘটনাও ঘটেছে। মন্দির কমিটির সহ-সভাপতি তরুণ কুমার ঘোষ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি (পি.পি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, আমরা সকল ধর্মের মানুষ এ শহরে সৌহার্দ-সম্প্রতি এবং শান্তির সঙ্গে বসবাস করছি। সাম্প্র্রদায়িক সম্প্র্রতি বিনষ্টের অপচেষ্টায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, আমরা সকল ধর্মের মানুষ একে অপরের সঙ্গে মিলে মিশে বসবাস করে আসছি। প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।