কাহারোলে মনোনয়নপত্র জমা দিলেন ৩৩ চেয়ারম্যান প্রার্থী

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৮:৫৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৩৩ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ২২৭ ও সংরক্ষিত মহিলা সদস্যা ৬৮ জন মনোনয়ন পত্র জমা দিলেন।
কাহারোল নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন, আ’লীগের সত্যজিৎ রায়, বিএনপির মোঃ ইলিয়াস উদ্দিন সরকার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দিলেন, বিশ্বজিৎ রায়, কাজী জয়নুল আবেদীন ও বীনা পানি রায়। সাধারণ সদস্য ৪৫ জন, সংরক্ষিত মহিলা সদস্যা ১২ জন।
 
২নং রসুলপুর ইউপিতে মনোনয়ন পত্র জমা দিলেন, আ’লীগের প্রার্থী মোঃ নজরুল ইসলাম, বিএনপির প্রার্থী মোঃ গোলাম মোস্তফা বাদশা ও স্বতন্ত্র প্রার্থী ঘনশ্যাম। সাধারণ সদস্য ৩৪ জন ও মহিলা সংরক্ষিত সদস্যা ১০ জন।
 
৩নং মুকুন্দপুর ইউপি মনোনয়ন পত্র জমা দিলেন, আ’লীগের মনোনীত প্রার্থী ও আ’লীগের সভাপতি এ. কে. এম. ফারুক, বিএনপির মনোনীত প্রার্থী সাদেক আলী বিএনপি প্রার্থী আতিকুল ইসলাম সরকার ও স্বতন্ত্র প্রার্থী আকতার উদ্দিন সরকার এবং এম,এম আব্দুর রাজ্জাক। সাধারণ সদস্য ৪০ জন, মহিলা সংরক্ষিত সদস্যা ১৪ জন।
 
৪নং তাড়গাঁও ইউপি মনোনয়ন পত্র জমা দিলেন, আ’লীগের মনোনীত প্রার্থী আ. স. ম. মনোয়ারুজ্জামান, বিএনপির মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হবিবর রহমান এবং সাইফুল ইসলাম। সাধারণ সদস্য ৩৫ জন ও মহিলা সংরক্ষিত সদস্যা ১১ জন।
 
৫নং সুন্দরপুর ইউপি মনোনয়ন পত্র জমা দিলেন, আ’লীগের মনোনীত প্রার্থী মোঃ শরীফ উদ্দিন (মাষ্টার), বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মতিয়ার রহমান বিএনপি মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মোনায়েম হোসেন, আবুল হোসেন, রুহুল আমিন, মোঃ আনোয়ার হোসেন মানিক, আব্দুল গণি (মাষ্টার), নাসিরুল ইসলাম এবং মকলেছুর রহমান। সাধারণ সদস্য ৩৮ জন ও মহিলা সংরক্ষিত সদস্যা ১১ জন।
 
৬নং রামচন্দ্রপুর ইউপি মনোনয়ন পত্র জমা দিলেন, আ’লীগের মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান (বাবুল), বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আনারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মনিরাম রায়, সন্তোষ দাস এবং বোরহান উদ্দিন। সাধারণ সদস্য ৩৪ জন ও মহিলা সংরক্ষিত সদস্যা ১০ জন।