এক কিশোরীকে দেড় মাস আটকে গণধর্ষণ

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:৫০

লাকসাম থেকে অপহূত এক কিশোরীকে প্রায় দেড় মাস পর উদ্ধার করেছে র্যাব। এসময় ওই কিশোরীকে জোরপূর্বক গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ফেনী সদরের নোয়াবাদ এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে এয়াকুব আলী মিন্টু ওরফে মিলন (৩১), তার স্ত্রী জেসমিন (২৪), বগুড়া জেলার আদমদিঘী উপজেলার আফাজ উদ্দিনের মেয়ে আফরোজা আক্তার আশা ওরফে সুমি ও মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তৈয়ব আলীর ছেলে আবদুল মোমিন (৩০)।

র্যাবসূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি অপহূত কিশোরীর মা র্যাবের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তার মেয়েকে অপহরণ করে তার কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে। যেসব নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছিল, সেসব মোবাইল ফোনের অবস্থান নিশ্চিত করে র্যাব। দেখা যায় সেগুলো চট্টগ্রামের হালিশহর এলাকায় রয়েছে। পরে র্যাব অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে। এসময় চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা র্যাবকে জানায়, এয়াকুব আলী মিন্টু ওরফে মিলন কিছুদিন আগে চট্টগ্রাম থেকে এসে লাকসামে কিশোরীর পাশের বাসায় একটি রুম ভাড়া নেয়। কিছুদিনের মধ্যেই মিন্টু ও তার স্ত্রী জেসমিন কিশোরীটিকে টার্গেট করে তার সঙ্গে সুসম্পর্ক তৈরির চেষ্টা করে। অপহরণকারী দম্পতির সঙ্গে তার সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে থাকে।