উ. কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের কঠোর অবরোধ আরোপ

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৪:৫০
উত্তর কোরিয়ার বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে নতুন অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। জাতিসংঘের এই অবরোধ গত দুই দশকের মধ্যে উত্তর কোরিয়ার উপরে আরোপিত সবচেয়ে কঠিন ব্যবস্থা বলে জানিয়েছে বিবিসি।
 
গত মাসে উত্তর কোরিয়া চতুর্থ পারমাণবিক বোমার সফলভাবে বিস্ফোরণ ঘটায়। এবং এর পরে সফল ভাবে মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। এই ঘটনাকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বড় ধরণের নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে কারণ উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পারমাণবিক বোমা দিয়ে হামলা করতে পারে বলে অনেক আগে থেকেই ঝুঁকির মধ্যে ছিল। শুধু যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাই নয়, চীনও উত্তর কোরিয়ার এই উদ্যোগের সমালোচনা করেছে। আর উত্তর কোরিয়ার উপরে আরোপিত অবরোধের প্রস্তাব সর্বসম্মতিক্রমেই গ্রহণ করেছে নিরাপত্তা কাউন্সিল। 
 
নতুন অবরোধে উত্তর কোরিয়াতে যাওয়া ও আসার সব কার্গো কঠোর ভাবে নজরদারি করা হবে। এছাড়া দেশটির ১৬ জন ব্যক্তি ও ১৮ টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় পিয়ংইয়ংকে এক স্বরে আহ্বান জানাচ্ছে তাদের বিপদজনক পরিকল্পনা করে তার জনগণের জন্য ভালো পথটা বেছে নিতে। বিবিসি।