পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ০৯:৩৪
জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সন্তোষ কুমার (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তিনি পাঁচবিবি উপজেলার কাঁশপুর গ্রামের শ্রীমন্ত মাহাতোর ছেলে।
 
এলাকাবাসী জানায়, রাত ৯টার পর জয়পুরহাট থেকে পাঁচবিবি আসার সময় যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। 
 
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।