আমান উল্লাহ খান
বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক উত্তরাঞ্চলীয় আবাসিক প্রতিনিধি, দৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক, জয়লা জুয়ান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আমান উল্লাহ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যোগে বগুড়ার শেরপুর উপজেলার জয়লা জুয়ান গ্রামের বাড়ির জামে মসজিদে আজ বাদ জুম্মা দোয়া মাহফিল ও শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল শনিবার সকাল ১০টায় তার প্রতিষ্ঠিত জয়লা জুয়ান ডিগ্রি কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি থাকবেন শেরপুর-ধুনট এলাকার সংসদ সদস্য মো. হাবিবর রহমান।
প্রাণহরি দাশ
চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের দক্ষিণ বাকখাইন গ্রামেন প্রাক্তন শিক্ষক প্রাণহরি দাশের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এই উপলক্ষে আগামী ২২ মার্চ দক্ষিণ বাকখাইন গ্রামের বাড়িতে বাত্সরিক শ্রাদ্ধ, গীতাপাঠ ও প্রয়াতের শ্মশানে শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠিত হবে। এতে সকল শুভানুধ্যায়ীকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ড. আলীম আল রাজী
ড. আলীম আল রাজীর ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ড. আলীম আল রাজী স্মৃতি পরিষদ সকালে বনানী কবরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, ড. রাজী প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান সিটি ল’ কলেজ ঢাকা, নাগপুর সরকারি কলেজ ও ড. আলীম রাজী হাইস্কুলসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ড. আলীম আল রাজী ইউ.এন.বি সংবাদ সংস্থার চেয়ারম্যান এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির আজীবন সদস্য, প্রাক্তন কোষাধ্যক্ষ ও কেন্দ্রীয় কাউন্সিলর আমানুল্লাহ খানের শ্বশুর।
