কাশ্মীরে বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১০:৫২
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হিজবুল মুজাহিদীনের তিন জঙ্গি নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে এই কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
 
হিজবুল মুজাহিদীনের জঙ্গিরা লুকিয়ে আছে এই তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুলওয়ামা জেলার দাসদারা এলাকায় বুধবার রাতে ঘিরে ফেলে। এরপরেই বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়। নিহত তিন জনের নাম হচ্ছে আশিক হুসাইন ভাট, মোহাম্মদ ইসাক পারে এবং আসিফ মোহাম্মদ মির। আশিক গত বছর উধামপুরে বিএসএফ এর কনভয়ের উপর হামলাকারী জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে তিনটি একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে এবং এখনো জঙ্গিদের সন্ধানে অভিযান চলছে বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়া।