গাড়ি কিনে প্রেমিকাদের মুগ্ধ করবে দুই কিশোর। আর এজন্য প্রয়োজন অর্থ। সেটি জোগাড় করতে তারা নয় বছরের এক শিশুকে অপহরণ করে হত্যা করে। তাদের পরিকল্পনা ছিল অপহৃত শিশুর পরিবারের কাছ থেকে অর্থ আদায়। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির দক্ষিণপশ্চিমের দাওয়ারকাতে।
১৬ ও ১৭ বছরের ঐ দুই কিশোর বলেছে, খুন হওয়া শিশুটির নাম ললিত শেরওয়াত। সে তৃতীয় শেণির ছাত্র। নাচের প্রতি তার অনেক বেশি ঝোঁক ছিল। তাই ‘নাচের পার্টি’তে নিয়ে যাওয়ার কথা বলে ললিতকে তারা অপহরণ করে।
পুলিশ বলেছে, রবিবার বিকালে ললিত অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে ঐ কিশোরদের সঙ্গে বাইরে যায়। কিশোররা ললিতকে একটি জনশূন্য স্থানে নিয়ে যায়। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে ও গলায় ছুরি চালায়। তারা ললিতের মৃতদেহ একটি পরিত্যক্ত ফ্ল্যাটের ধ্বংসাবশেষের মধ্যে লুকিয়ে রেখে বাসায় ফিরে আসে। তারা মুক্তিপণের জন্য কল করার জন আগে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে।
অভিযান পরিচালনা করার আগে ললিতের পরিবার পুলিশের কাছে যায়। পরিবারকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, রবিবার বিকাল পাঁচটার দিকে ললিত দুই কিশোরের সাথে পার্টির জন্য যায়।
পুরিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ললিতের বড় বোন প্রধান অভিযুক্তকে চিহ্নিত করে। তবে প্রথমে ঐ কিশোর নিদোর্ষের মতো আচরণ করেছিল।
প্রধান অভিযুক্ত ঐ কিশোর দাওয়ারকার পোচানপুর গ্রামে বাস করে।
