আমেনা খাতুন
মাগুরা জেলার জেলাপাড়া নিবাসী ফুটবল খেলোয়ার মরহুম কামালের মা আমেনা খাতুন (৯৫) ঢাকায় মরহুমার নাতি বসুন্ধরা গ্রুপের ডিজিএম এস এম ওয়াসিমুজ্জামানের বাসায় গত ৮ মার্চ রাত ১০টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। পরদিন শনিবার বাদ জোহর মাগুরা গোরস্থান মসজিদ মাঠে তাঁর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
মহিউদ্দিন সরকার
কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উপজেলার সিদ্ধেশ্বরী গ্রামের মৃত আমিন উদ্দিন সরকারের বড় ছেলে মহিউদ্দিন সরকার (৭৭) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি এক স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে যান। রাতেই ঢাকার গোড়ানে প্রথম জানাজা ও বুধবার মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী উত্তর পাড়া ঈদগায়ে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তারাপদ পালিত
চট্টগ্রামের রাউজান পৌরসভার মেয়র ও শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেবাশীষ পালিতের পিতা তারাপদ পালিত (৮১) গত বুধবার সকালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে যান। বিকালে রাউজানের গহিরায় পারিবারিক শ্মশানে তার শেষকৃত সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সালাম, সাংবাদিক এজাজ ইউসুফী, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দে ও সাধারণ সম্পাদক বিমল কান্তি দে গভীর শোক প্রকাশ করেন।
