নোবিপ্রবিতে প্রথম বর্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ৬ মার্চ

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৪:৫৫
 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শেণির বিভিন্ন বিভাগের শূন্য আসন পূরণের লক্ষ্যে আগামী ৬ মার্চ অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে (আসন শূন্য থাকা সাপেক্ষে)। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসার মোঃ মমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 
 
একই সাথে জানানো হয় যে, গ্রুপ ‘এ’-মেধাতালিকা ৩২১-৫২০ পর্যন্ত, মুক্তিযোদ্ধা কোটায় মেধাতালিকা ১৮ -৪৭ পর্যন্ত এবং উপজাতি কোটায় মেধাতালিকা ০৬-১০ পর্যন্ত। সাধারণ কোটায় ফলিত গণিত বিভাগে ৩৩টি আসন শূন্য আছে। মুক্তিযোদ্ধা কোটায় ফলিত গণিত বিভাগে তিনটি, এসিসিই বিভাগে একটি এবং আইসিই বিভাগে দুইটি, মোট ছয়টি আসন শূন্য আছে। উপজাতি কোটায় এসিসিই বিভাগে একটি আসন শূন্য আছে।
 
গ্রুপ ‘বি’-মেধাতালিকা ৭৪৭-৯৪৬ পর্যন্ত, মুক্তিযোদ্ধা কোটায় মেধাতালিকা ৩৬-৫৫ পর্যন্ত, সাধারণ কোটায় এফটিএনএস বিভাগে ছয়টি, ইএসডিএম বিভাগে ২২টি এবং এগ্রিকালচার বিভাগে তিনটি, মোট ৩১টি আসন শূন্য আছে। মুক্তিযোদ্ধা কোটায় এফটিএনএস বিভাগে একটি, ইএসডিএম বিভাগে তিনটি এবং এগ্রিকালচার বিভাগে একটি মোট পাঁচটি আসন শূন্য আছে।
 
গ্রুপ ‘সি’-মেধাতালিকা ৮৮-১০৭ পর্যন্ত, মুক্তিযোদ্ধা কোটায় মেধাতালিকা ০৬-১০ পর্যন্ত। সাধারণ কোটায় ইংরেজি বিভাগে ছয়টি আসন শূন্য আছে। মুক্তিযোদ্ধা কোটায় ইংরেজি বিভাগে একটি আসন শূন্য আছে।
 
গ্রুপ ‘ডি’-মেধাতালিকা ৭২-৮১ (বিজ্ঞান), ৬৫-৮০ (বাণিজ্য) এবং ২৮-৩২ (মানবিক) পর্যন্ত। সাধারণ কোটায় ইকনোমিক্স বিভাগে (বিজ্ঞান) তিনটি, (বাণিজ্য) তিনটি ও (মানবিক) একটি মোট ছয়টি আসন শূন্য আছে। মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকারি পরিপত্র অনুযায়ী (মুক্তিযোদ্ধার সন্তান অগ্রাধিকার পাবে) ভর্তি করা হবে। এই শূন্য আসনে মনোনীতদের বিশ্ববিদ্যালয়ে হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম সকাল সাড়ে নয়টায় ভর্তি অনুষ্ঠিত হবে ।