সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গ্রহণ

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০০:২৯

দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। সভাপতি, সম্পাদকসহ সমিতির ১৪টি কার্যনির্বাহী পদে গত বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৫ হাজার ৮২১ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। তিনি বলেন, ভোট গ্রহণ শেষে গতকাল রাতেই গণনা শুরু হয়েছে।

নির্বাচনে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক  পদে আব্দুন নূর দুলাল এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি পদে এ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও সম্পাদক পদে ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন নিজ নিজ প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন।