জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় ভর্তির জন্য আবেদনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যথেকে নির্বাচিতদের সাক্ষাৎকার আগামী ৭ মার্চ সকাল ১০টায় রেজিস্ট্রার অফিসে অনুষ্ঠিত হবে।
সেইসঙ্গে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় সনদপত্র সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
