‘অভিবাসীদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া ও সিরিয়া’

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৭:৩৪
রাশিয়া ও সিরিয়া তাদের অভিবাসীদের ইউরোপের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে দাবি করলেন ন্যাটো কর্মকর্তা মার্কিন জেনারেল ফিলিপ ব্রিডলাভ। তিনি বলেন, তারা (সিরিয়া ও রাশিয়া) অভিবাসনের মাধ্যমে এই অঞ্চলে আধিপত্য তৈরির চেষ্টা করছে।
 
আর এসকল অভিবাসীদের মধ্যেই অপরাধী, জঙ্গি ও উগ্রপন্থীরা লুকিয়ে আছে্ বলে দাবি করেন তিনি। ইউরোপে সিরিয়ান শরনার্থী প্রবেশ করছেই। বুধবারই ২০০ সিরিয়ান ও ইরাকি অভিবাসী গ্রিসে প্রবেশ করেছে।
 
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর পরিসংথ্যান অনুযায়ী, এবছর এখন পর্যন্ত সমুদ্রপথে ১ লাখ ২৯ হাজার ৫০০ জন অভিবাসী ইউরোপে প্রবেশ করেছে।
 
এরই মাঝে মেসিডোনিয়ান সীমান্তে শরনার্থীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে গ্রিস। তাদের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় কমিশন। সংস্থার মুখপাত্র মার্গারিটিস সিনাস বলেন, ‘আমরা ওই ঘটনা শুধু দেখেছি। শরণার্থী সঙ্কট মোকাবেলার এই পরিকল্পনা আমাদের না।’ বিবিসি