দুঃসাহসী সেলফি তুলতে গিয়ে মৃত্যু এখন আর বিরল কোন ঘটনা নয়। তবে এবার ভারতের গোয়ায় সেলফি তুলতে গিয়ে পাঁচ পর্যটক পাহাড় থেকে পড়ে আলোচনায় এসেছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
গোয়া পুলিশের পক্ষ থেকে গুরুতর আহত দুই নারী পর্যটকের বক্তব্য নেয়ার জন্য আবেদন জানিয়েছে। পাহাড়ের ওপর একটি গেটে হেলান দিয়ে সেলফি তোলার সময় গেটটি খুলে গেলে ওই পাঁচ পর্যটক পাহাড় বেয়ে গড়িয়ে পড়ে যান।
আহত দুই নারী পর্যটক এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। একটি পাথরের ওপর আছরে পড়ে পিঠে আঘাত পেয়েছেন তারা। ডাক্তার বলছে, সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যেতে পারেন তারা।
গত বছর থেকেই সেলফি জ্বরে ভুগছে পৃথিবী। শুধুমাত্র গত বছরই সেলফি তুলতে গিয়ে ২৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। সূত্র: হিন্দুস্তান টাইমস
