সিরিয়ার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে পুরো দেশটিই এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবে কি কারণে এই বিপর্যয় হয়েছে তা এখনো জানা যায়নি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সিরিয়ার বিভিন্ন এলাকার ইন্টারনেট সংযোগও অকেজো অবস্থায় রয়েছে।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা সানা জানায়, 'দেশের সকল প্রশাসনিক এলাকাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বিপর্যয়ের কারণ খুঁজে বের করতে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন।'
