জবি সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন সম্পাদক লতিফুল

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০০:৩৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০১৯-২০  নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের জবি প্রতিনিধি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক পদে সমকালের জবি প্রতিবেদক লতিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অন্যান্য পদে বাংলাদেশ প্রতিদিনের রাশেদ হোসাইন সহ-সভাপতি, আজকালের খবরের ইসমাইল হোসাইন যুগ্ম সাধারণ সম্পাদক, নয়া দিগন্তের সাহাদাত হোসাইন (রাহাত) সাংগঠনিক সম্পাদক, দ্য নিউ নেশনের রবিউল ইসলাম অর্থ সম্পাদক, ইত্তেফাকের আহসান জোবায়ের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ভোরের পাতার মাসুম বিল্লাহ এবং শেয়ার বিজের হারুনুর রশিদ কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে।

উপাচার্যের কনফারেন্স রুমে প্রধান নির্বাচন কমিশনার ও প্রক্টর ড. নুর মোহাম্মদ এ ফলাফল ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার মো. সেলিম ভুঁইয়া, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, সহকারী প্রক্টর মোস্তফা কামাল, সহকারী প্রক্টর কাজী মো. নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।