ব্রেক্সিট পেছাবে কিনা তা নিয়ে ব্রিটিশ র্পালামেন্টে ফের ভোটাভুটিতে এমপিরা

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০০:৪৩

ব্রেক্সিট কার্যকরে বিলম্ব নিয়ে ব্রিটেনের স্থানীয় সময় বৃহস্পতিবার সেদেশের পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ২৯ মার্চ থেকে ব্রেক্সিট কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে গতকালের ভোটাভুটিতে ঠিক হবার কথা এটি কার্যকরে ইইউর নিকট থেকে আরও সময় চাওয়া হবে কিনা। এর আগে কোনও ধরনের চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসার প্রস্তাব (নো ডিল ব্রেক্সিট) গতকাল প্রত্যাখ্যানের পক্ষে রায় দেয় পার্লামেন্ট। ১৩ মার্চ পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছিল, ‘২৯ মার্চের পর সম্পর্ক কেমন হবে তা নিয়ে রূপরেখা তৈরি না করে এবং কোনও চুক্তি ছাড়াই যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসাকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানাচ্ছে হাউস।’ এদিন প্রস্তাবটির পক্ষে ভোট দেন ৩২১ জন আইনপ্রণেতা। আর বিপক্ষে ভোট দিয়েছেন ২৭৮ জন।

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের পর আঞ্চলিক জোটটির সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে তা নিয়ে গত নভেম্বরে ইইউ-এর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছান থেরেসা মে। সে চুক্তি ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদন করানোর বাধ্যবাধকতা থাকলেও গত জানুয়ারির ভোটাভুটিতে তা প্রত্যাখ্যাত হয়। পরে এমপিরা থেরেসা মে’কে ইইউ’র সঙ্গে নতুন করে আলোচনার সুযোগ দেন।