ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস রেলওয়ে স্টেশনের ফুটওভার ব্রিজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৬ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। ধ্বসংস্তুপের নিচে আরো মানুষের দেহ আটকে আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। গতকাল স্থানীয় সময় সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় লোকজন আতঙ্কে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে। আহতদের স্থানীয় সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, এক নম্বর প্লাটফর্মের উত্তর প্রান্তে ‘টাইমস অব ইন্ডিয়া’ ভবনের কাছের ফুটওভার ব্রিজে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। -এনডিটিভি
