ট্রাম্পের সাবেক সহযোগী পল মানাপোর্টের ৪৩ মাসের জেল

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০০:৩৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রচারণা ম্যানেজার পল মানাপোর্টকে প্রেসিডেন্ট নির্বাচনে ৪৩ মাসের কারাদন্ড দিয়েছে একটি আদালত। এর কিছুদিন আগে প্রতারণার পৃথক একটি অভিযোগে তাকে ৪৭ মাসের কারাদন্ড  দিয়েছিল আদালত। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগকে ধামাচাপা দেয়ার চেষ্টার যে অভিযোগ আনা হয়েছিল মানাপোর্ট তা স্বীকার করে নেয়ায় আদালত এই শাস্তি দেয়। বুধবার শুনানির সময় মানাপোর্ট হুইলচেয়ারে করে ওয়াশিংটন আদালতে হাজির হন। সেখানে তিনি বিচারককে বলেন, নিজের অপরাধ স্বীকার করতে চান। এদিকে একই দিন প্রতারণার অভিযোগ মানাপোর্টের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। এ ব্যাপারে ট্রাম্প জানিয়েছেন তিনি মানাপোর্টের সাজা নিয়ে চিন্তিত নন।