'ঈশ্বর নেই' লেখায় রাশিয়ায় একজনের কারাদণ্ড

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৭:৫৫
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে রাশিয়ায় একজনকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। 'ঈশ্বরের অস্তিত্ব নেই' ইন্টারনেটে এমন কথা লেখায় একটি বিতর্কিত আইনে এই কারাদণ্ড দেয়া হয়। খবর- বিবিসির।
 
২০১৩ সালে মস্কোয় পাঙ্ক ব্যান্ড দল 'পুসি রায়ট' সদস্যদের জেল দেয়ার পর ধর্মীয় অনুভূতি সংক্রান্ত আইন প্রণয়ন করা হয় রাশিয়ায়। পুসি রায়টের সদস্যরা সাম্প্রদায়িকতার প্রতিবাদ হিসেবে মস্কোর প্রধান গির্জায় নগ্ন হয়ে প্রবেশ করে গান শুরু করেছিলেন।
 
অভিযোগে বলা হয়েছে, ৩৮ বছর বয়সী স্টাভরোপলের বাসিন্দা ভিক্টর ক্রাসনভ ২০১৪ সালে স্থানীয় একটি রম্য ওয়েব সাইটে লেখায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। সেখানে তিনি লিখেন, বাইবেলে বর্ণিত ঘটনাগুলোকে ইহুদীদের কল্পকাহিনী ছাড়া আর কিছুই না। ঈশ্বরের কোন অস্তিত্ব নেই।