রাজধানীর টেকনাফ থেকে আসা দুই যুবকের পেট থেকে জব্দ করা হয়েছে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
শুক্রবার মাদক নিয়ন্ত্রণ ( ঢাকা মেট্রো) অধিদফতরের একটি টিম ফকিরাপুলের একটি হোটেলে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে। তারা হলেন- রফিকুল ইসলাম ও আমিনুল। বিশেষ পদ্ধতি অনুসরণ করে এ ইয়াবা জব্দ করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ( মেট্রো টিম উত্তর) সহকারী পরিচালক খোরশেদ আলম বলেন, গ্রেফতারকৃতরা শুক্রবার দুপুরে টেকনাফ থেকে ঢাকায় আসেন। ফকিরপুলের আবাসিক হোটেল দোস্তিতে ওঠেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা থাকার কথা অস্বীকার করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করে। ওষুধ খাইয়ে তাদের ওঠা-বসা করানো হয়। এরপর পাঠানো হয় টয়লেটে। দুই জনের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ হাজার পিস ইয়বা ট্যাবলেট। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে।
