স্পেনে জঙ্গিদের ২০ হাজার ইউনিফর্ম জব্দ

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ২১:১৭
স্পেনে ইসলামিক স্টেট (আইএস) ও আল নুসরা ফ্রন্টের জন্য পাঠানো ২০ হাজার পোশাক জব্দ করেছে পুলিশ। কাস্টমস কর্তৃপক্ষকে ফাঁকি দেয়ার জন্য সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত কাপড় হিসেবে পাঠানো হচ্ছিল এই ইউনিফর্মগুলো।
 
গত মাসে ভ্যালেন্সিয়া ও অ্যালিকান্টে বন্দরে এগুলো জব্দ করা হয়। তিনটি কনটেইনারে করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পোশাকগুলো পাঠানো হচ্ছিল। জিহাদিদের জন্য অস্ত্র চালানের একটি পরিকল্পনাও বানচাল করে দিয়েছে পুলিশ। সূত্র: স্কাই নিউজ