যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্যে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী বেন কারসন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রক্ষণশীলদের এক সভায় তিনি এ ঘোষণা দেন।
ওয়াশিংটন ডিসিতে ওই সভায় তিনি বলেন, বহু মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, তারা শুধু ভোট দেবেনা আমাকে। পেশায় সার্জন কারসন ইতোমধ্যে অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনগুলোতে সুবিধা করতে পারেননি। তবে প্রতিদ্বন্দ্বিতায় থেকে যাওয়া প্রার্থীদের মধ্যে তিনি কাউকে সমর্থন করবেন কি-না সে সম্পর্কে তিনি এখনো কিছু বলেননি। প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে রিপাবলিকান সমর্থকরা শনিবার আরও চারটি রাজ্যে তাদের প্রার্থী বাছাইয়ে ভোট দিবেন। বিবিসি।
