মাদারীপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় একটি নসিমনের তিন যাত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার বিকাল তিনটার দিকে উপজেলার কলাবাড়ী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে জানা যায়, নিহতদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার নাম লুৎফর শিকদার। নিহত বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ দুর্ঘটনায় আরো ১ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
